প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- In -- জেলার খবর --
- Aug 3, 2021 --
গত ২ আগস্ট ২০২১ ইং তারিখ জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে "নেতার বাড়ি থেকে চোরাই গাড়ি উদ্ধার" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে বলা হয়েছে যে, চোরাই গাড়ি ক্রয় বিক্রয় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয় ।গাজীপুর মহানগরের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার পশ্চিম কলমেশ্বর থেকে। চোরাইকৃত গাড়িসহ আটক মোহাম্মদ সেলিম খান ও আলমগীর হোসেন।তাদের দেওয়া তথ্যমতে সাবেক গাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মশি এর গ্যারেজ থেকে চোরাইকৃত গাড়িটি উদ্ধার করা হয়। মশিউর রহমান মশি বলেন আমার গ্যারেজে অনেক ধরনের গাড়িই রাখা হয়। আর সেখানে এতগুলো গাড়ির মধ্যে একটি গাড়ি চোরাইকৃত কিনা তা আমার পক্ষে জানা কিভাবে সম্ভব। অথচ চোরাই গাড়ি উদ্ধার এর সাথে আমাকে জড়িয়ে যে সংবাদ ছাপা হয়েছে। তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আটককৃত তাদেরকে আমি কখনো দেখিনি এবং আমি তাদেরকে চিনি না। অথচ তাদের সহযোগী হিসেবে আমার নামে পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে একটি কুচক্র মহল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।
এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
মশিউর রহমান মশি।
সাধারণ সম্পাদক
সাবেক গাছা ইউনিয়ন ছাত্রলীগ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)