করোনা মহামারি কাটিয়ে উন্নত ঢাকা গড়তে এগিয়ে যাব : তাপস

করোনা মহামারি কাটিয়ে উঠে উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।  সোমবার (১৮ মে) নগর ভবনে নিজ অফিস থেকে ভিভিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ৮ হাজারের পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ফজলে নূর তাপস বলেন, ‘সামনে ঈদ। আমরা মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করব। এ মহামারি আমরা কাটিয়ে উঠতে পারব। করোনা মহামারি কাটিয়ে উঠে উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাব।’

স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ দূরত্ব মেনে চলতে এবং হ্যান্ড গ্লাভস, মাস্ক পরতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।