গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত
- In -- জাতীয় --
- Mar 21, 2021 --
মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ বেনজির আহমেদ এর নির্দেশনায়, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণদের মাঝে মাক্স পরিধানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী চলছে পুলিশ বাহিনীর গণসচেতনা মূলক উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
এ লক্ষ্যে রবিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গাজীপুর চৌরাস্তা এলাকায় করোনা সংক্রমন প্রতিরোধে মাক্স পরিধান উদ্বুদ্ধকরণ কর্মসূচী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। জিএমপি কমিশনার লুৎফল কবীর বলেছেন, জীবন ও জীবিকা এক সাথে চলমান রাখতে হলে সকলকে অবশ্যই স্বাস্থ্য বিধি মানতে হবে এবং বাসা থেকে বের হলে অবশ্যই সকলকে মাস্ক পরিধান করতে হবে । দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে সচেতনামুলক অভিযানে সাংবাদিকদের এসব কথা বলেন, তিনি। মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই স্লোগানে,প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, জিএমপি কমিশনার । এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুর কবীর, জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম বরকত উল্লাহ, উপ-পুলিশ কমিশনার ক্রাইম জাকির হাসান, উপ-কমিশনার ইলতুৎ মিস, গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)