গাজীপেুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব
- In -- আইন ও অপরাধ --
- May 5, 2020 --
গাজীপুর মহানগরীর মাড়িয়ালী এলাকা হতে সোমবার রাতে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহানগরীল নলজানী এলাকার আমিন পারভেজ (২৯), মারিয়ালী এলাকার রমজান আলী (৪৭) এবং টাংকিরপাড় এলাকার সৈয়দ মোনেম আলম তুহিন (২০)।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এক আভিযানিক দল গাজীপুর মহানগরীর পূর্ব মাড়িয়ালী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ইয়াবা ছাড়াও নগদ ২ হাজার ৭০ টাকা এবং ৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)