ম্যারাডোনা মাঠে ভীষণ উগ্র আর মেসি শান্ত
- In -- খেলাধুলা --
- Apr 18, 2020 --
ডিয়েগো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি, এই দুই আর্জেন্টাইনের মধ্যে কে সেরা? অনেকে মনে করেন বিশ্বকাপ এনে দেওয়ায় ম্যারাডোনাই সেরা। তবে মেসির সমর্থকদের মতে, ফুটবল প্রতিভা, ক্লাব ফুটবলের অর্জন মিলিয়ে নির্দ্বিধায় সেরা মেসি।
এই দুই আর্জেন্টাইনকে নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক মেক্সিকোর ফুটবলার ও বর্তমানে লেগানেসের কোচ হাভিয়ের অ্যাগুয়েরো। ৬১ বছর বয়সী এই মেক্সিকান ৪ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলছেন ম্যারাডোনার বিপক্ষে। আবার কিশোর বয়স থেকে মেসিকে দেখে আসছেন। তাঁর মতে, ফুটবল মাঠে দুই আর্জেন্টাইনই অসাধারণ। তবে আচরণগত দিক থেকে মেসি চুপচাপ, শান্ত। তবে ম্যারাডোনা ছিলেন ভীষণ উগ্র।
অ্যাগুয়েরো বলেন, ‘আমি ম্যারাডোনার বিপক্ষে চার ম্যাচ খেলেছি। সে অসাধারণ ফুটবলার। মেসিও তাই। তবে তাদের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ম্যারাডোনা মাঠে খুব উগ্র। সবার সাথে অকারণে প্রচুর কথা বলতো চিৎকার করতো। খেলোয়াড়, কোচ, সতীর্থ সবার সাথে। কিন্তু মেসি এদিকে পুরোটাই ব্যতিক্রম।’
অ্যাগুয়েরো নিজের কথার সাথে আরও যোগ করেন, ‘মেসি খুবই শান্ত, স্বাভাবিক থাকে মাঠে। আপনি মেসিকে কখনো কোচ, রেফারি বা যে তাকে আঘাত করে তাঁর বিপক্ষেও চিৎকার করতে দেখবেন না। তবে দুজনের খেলা দেখাই চোখের শান্তি। আপনার প্রতিপক্ষ হলেও আপনি মুগ্ধ হবেন তাদের দেখে।’
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)