স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
- In -- জাতীয় --
- Dec 4, 2019 --
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়ালা সে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আজ সংসদ ভবনে কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
স্পিকার সুবিধানজনক সময়ে ভারতের লোকসভায় সফর করবেন বলে রিভা গাঙ্গুলীকে আশ্বস্থ করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভারতের লোকসভার স্পিকারকে বাংলাদেশ জাতীয় সংসদ সফরের আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন।
এছাড়া সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মুজিববর্ষ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)