ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলার অভিযোগ তুলেছেন মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা। তবে এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মার্কিন বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি।

রবিবার ভোররাতে এ হামলাটি হয়েছে বলে এএফপিকে জানিয়েছে মার্কিন জোটের মুখপাত্র মাইলস ক্যাগিনস।

তিনি বলেছেন, বাগদাদে যুক্তরাষ্ট্র জোটের সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এগুলো মূলত ছোট ছোট রকেট হামলার কারণে ঘটতে পারে। ইরাকের সেনারা এ হামলা করতে পারে বলে জানিয়ে মার্কিন জোট ।

বাগদাদের গ্রিন জোনের ভিতরে এই ঘাঁটির পাশেই যুক্তরাষ্ট্রের দূতাবাস। এই দূতাবাসের কাছে রকেট হামলা হয়। যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীগুলোকে এসব হামলার জন্য দায়ী করে আসছে বলে খবর দিয়েছে রয়টার্স।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট হামলার খবর প্রকাশ হয়েছে। যখন হামলার সময় সতর্কতামূলক সাইরেনও বাজানোর কথাও জানানো হয়।