ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : কৃষিমন্ত্রী
- In -- জেলার খবর --
- Dec 29, 2019 --
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
তিনি বলেন, ‘‘আগামী সিটি কর্পোরেশন নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’
শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কলেজটি প্রতিষ্ঠার ৭৫ বছরে শিক্ষার্থীদের এই প্রথম পুনর্মিলনী হয়েছে।
বিএনপিকে উদ্দেশ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা আসতে চেয়েছেন, এটি ভালো কথা। এই নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়; তাতে আপনাদেরও দায়িত্ব রয়েছে।’
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি ছোট মনির, সংরক্ষিত নারী আসনের এমপি মমতা হেনা লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাবেক ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী উপলক্ষে সকালে কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। আলোচনা শেষে ৭৫ পাউন্ডের একটি কেক কাটা হয়।
দানবীর রণদাপ্রসাদ সাহা নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৪৩ সালে টাঙ্গাইল শহরে মায়ের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজে ১৬টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং আটটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)