ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চালু ১৮ ফেব্রুয়ারি
- In -- জাতীয় --
- Jan 31, 2021 --
করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট। রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়া, ট্র্যাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কাছেও ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটের বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাকালীন পরিস্থিতিতে নেপালের শর্ত, নির্দেশনা এবং নেপালে বিমানের শিডিউল ওয়েবসাইট থেকে জানা যাবে।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)