বরিশালের বাকেরগঞ্জে পৌর বিএনপির বিশাল বিজয় র্যালি
- In -- জেলার খবর --
- Dec 16, 2024 --
বাকেরগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের যৌথ সঞ্চালনায়,উপজেলা বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল আহসান জুয়েল শিকদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), পৌর বিএনপি নেতা আলিম জোমাদ্দার, কাজী শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদল আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক এস এম মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দলের সভাপতি আ: খালেক হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ। এ সময় থানা ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)