দিনাজপুরের নবাবগঞ্জে ডিম দিবস উপলক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ জুলহাজুল কবীর ,দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের নবাবগঞ্জ ডিম দিবস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তর্পনঘাট গোলাবাড়ী আদিবাসী পাড়ায় এনজিও গ্রাম বিকাশ কেন্দ্রের নবাবগঞ্জ প্রসপারিটি প্রকল্প ইউনিটের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পিইনে শিশুদের মাঝে ডিম বিতরন করা হয় এবং ডিমের গুনাবলি তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভারঃ) ডাঃ মোঃ শাফিউল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় গ্রাম বিকাশ কেন্দ্রের এরিয়া ম্যানেজার দৌলতুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন উপস্থিত ছিলেন।