গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের ১০ লক্ষ টাকা জরিমানা
- In -- আইন ও অপরাধ --
- Dec 23, 2019 --
গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দিনব্যাপি গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও পার্শিয়া সুলতানা প্রিয়া এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স কমর উদ্দিন ব্রিকস (কে ইউ বি), কামাল উদ্দিন ব্রিকস (৯৯১), মেসার্স ৩৩১ ব্রিকস (৩৩১), মেসার্স ৫৫৫ ব্রিকস (৫৫৫) ও মেসার্স আব্দুল হাই মেম্বার ব্রিকসকে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, গাজীপুর র্যাব-১,ও আনসার ব্যাটলিয়ন সদস্যরা।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)