নেত্রীর দেয়া সম্মান ধরে রাখতে চাই: চুমকি
- In -- জেলার খবর --
- Dec 22, 2019 --
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেছেন, জীবনে অনেকবার নিজের নাম শুনেছি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম দুইবার। একই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির দুইবার সভাপতিও ছিলাম কিন্তু সাংগঠনিকভাবে কোনো পদবী হিসেবে এবারই প্রথম নেত্রীর মুখে নিজের নাম শুনে নিজেকে অন্যরকম উচ্চতায় আবিষ্কার করেছি।
তিনি বলেন, আমি কালীগঞ্জবাসীর দোয়া চাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সাংগঠনিকভাবে যে সম্মান দিয়েছেন, আমি যেন সে সম্মান রক্ষা করতে পারি।
রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা শেষে এ কথা বলেন তিনি।
চুমকি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো ভুল সিদ্ধান্ত নেন না। সদ্য প্রকাশিত কেন্দ্রীয় কমিটি তার প্রমাণ। কমিটিতে আমাকে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, এবিএম তারিকুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)