গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর কাঁচামাল  আড়ৎদার মালিক গ্রুপের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে গাজীপুর আড়ৎদার মালিক গ্রুপ। সোমবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় নিজস্ব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। গাজীপুর কাঁচামাল  আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল,  বাসন মেট্রো থানা অফিসার ইনচার্জ মোঃ মালেক খুসরু খান, 

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেস মন্ডল,গাজীপুর কাঁচামাল  আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে দেড় যুগ ধরে শত শত পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে এসেছে গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপ। তারা সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আলোচনা শেষে শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।