সার্জিকাল দোকানে অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ জরিমানা
- In -- জাতীয় --
- Sep 23, 2020 --
রাজধানী তোপখানা রোডের গফুর টাওয়ারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে সময় অনুমোদন ও মানহীণ অক্সিমিটার, প্রেসার মেশিন ও ডেঙ্গু পরীক্ষার কিট রাখার অভিযোগে ১৪টি সার্জিকাল দোকানকে সাড়ে ১৫ লাখ টাকা জমিানা করা হয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অবিযান চালানো হয়।

রাজধানী তোপখানা রোডের গফুর টাওয়ারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ভোরের কাগজকে বলেন, অক্সিমিটার ও প্রেসার মেশিন এসব রেজিস্টার্ড পণ্য হয়। কিন্তু আমাদের কাছে অভিযোগ ছিল এসব মেশিন একাধিক কিনে নিয়ে গেলে ৩টি কাজ করলে দুটি করছে না। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালানো হয়। সে সময় অনুমোদন ও মানহীণ অক্সিমিটার, প্রেসার মেশিন ও এমকি ডেঙ্গু কীট বিক্রির জন্য রাখা হয়েছে এমন বিষয় পরিলক্ষিত হয়। এমতাবস্থায় ১৪টি সার্জিকাল দোকানকে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমাণা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও বিপুল পরিমাণ ওইসব সার্জিকাল পণ্য জব্দ করা হয়। ভবিষ্যতেও এধারণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)