গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জিএমপি’র ডিবি সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলো- মিনারুল ইসলাম সুজন (২৪),  ইদ্রিস মিয়া (৪০),  রাজু সোহেল (২২), হৃদয় হোসেন (২০), সুজন রানা (১৯) ও মেহেদী হাসান অপু (২১)।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানিক দল নগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে।এ সময় আটককৃতদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকুসহ নানা ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আসামীদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।