গাজীপুরে কথিত নারী নেত্রীর বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন
- In -- জেলার খবর --
- Sep 24, 2021 --
গাজীপুরে কথিত নারী নেত্রীর বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন করেন সংখ্যালঘু মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলায় হালডোবা এলাকায় স্থানীয় রায়হানা আক্তার মুন্নীর বিরুদ্ধে এই অভিযোগ করে মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনকারীরা জানান, সংখ্যালঘু মুক্তিযোদ্ধা ও অসহায় এলাকাবাসীর কবরস্থানের জমিসহ দখল করে মুন্নী। এলাকাবাসী জানান, বিভিন্ন সময় মিথ্যা মামলা ও ক্ষমতাশীল দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখল করে আসছে মুন্নী। তবে এ বিষয়ে জেলা প্রশাসক, স্থানীয় এমপি ও থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)