গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- In -- জেলার খবর --
- Mar 15, 2021 --
গাজীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে সোমবার বিকেলে ভোগড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ সামছুল আলম অনিক,সহ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আসলাম খান, ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব, রুহুল আমিন মন্ডল। অনুষ্ঠানে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদের সঞ্চালনায় সভায় গাজীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)