গাজীপুরে ৬টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
- In -- আইন ও অপরাধ --
- Dec 11, 2019 --
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় ৬টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ,দিলরুবা আক্তার, ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ সদস্যরা।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)