গাজীপুরের শ্রীপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
- In -- আইন ও অপরাধ --
- Jan 21, 2021 --
গাজীপুরের শ্রীপুরে ৩২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম (৪০) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা দক্ষিণ পাড়া এলাকার প্রয়াত ওমেদ আলীর ছেলে। গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানার নয়নপুর কাঁচাবাজার ডাচ বাংলা ব্যাংক এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি রফিকুল ইসলামকে আটক করা হয় । এসময় আসামীর নিকট হতে ৩২ কেজি গাঁজা, একটি ট্রাক, নগদ ২ হাজার ২শত টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চোরাইপথে গাঁজা পাচার করে ট্রাক যোগে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)