রাজশাহীতে হুজির কমান্ডারসহ গ্রেপ্তার ২
- In -- জেলার খবর --
- Dec 30, 2020 --
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ বাহিনী (এসবি) অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি-বি) আঞ্চলিক কমান্ডারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মুফতি ইব্রাহিম খলিল (৪১) এবং আব্দুল আজিজ ওরফে নোমান (২৩)। খলিল যশোরের ঝিকরগাছা থানাধীন পুরন্দরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আর নোমান নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানাধীন বসুরহাট গ্রামের আবদুল হালিমের ছেলে।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে মতিহার থানাধীন খড়খড়ি বাইপাস রোডের পূর্ব দিকে মাছের আড়তের সামনে পুলিশ চেকপোস্টের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা আরো ৪জন পালিয়ে যায়। বেলা ১২ টায় আরএমপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনার আবু কালাম সিদ্দিক।
গ্রেপ্তারকৃতদের মধ্যে খলিল যশোর, খুলনা ও রাজশাহী অঞ্চলের কমান্ডার এবং তিনি এই অঞ্চলসমূহে হুজির সদস্যদের সংগঠিত করে আসছিলেন। আর নোমান তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা জ্ঞান সম্পন্ন ও সংঠনের অন্যতম সমন্বয়ক।
আরএমপির এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা সবাই হুজি-বি এর নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী আটককৃত নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকার (গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছে) এর নির্দেশনায় হুজি-বিকে পূনর্গঠনের কাজ করে এবং তাদের সাথে আরো চারজন ছিল যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃতদের আরো জিজ্ঞাসাবাদের জন্য ৩সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন সিটিএসবি’র ডিসি, মতিহার জোনের এডিসি এবং ডিবির এসি। একইসাথে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)