গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন ও পলিথিন ব্যাগ বিরোধী কর্মসূচি
- In -- জেলার খবর --
- Dec 29, 2020 --
জসিম উদ্দিন গাজীপুর. গাজীপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরীর লক্ষ্যে গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় গাজীপুর মেট্রোপলিটন কলেজে এ ক্লাব গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার। গাজীপুর মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর মেট্রোপলিটন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুকছুদুর রহমান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও পরিদর্শক দিলরুবা আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার বলেন, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এগিয়ে আসার মাধ্যমটি হলো এনভায়রনমেন্ট ক্লাব। যার মাধ্যমে নিজেরা শিখবে, অন্যদের শিখাবে শিখাবে এবং মানুষকে সচেতন করবে।
পরে পলিথিন/প্লাস্টিক ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)