দিনাজপুরের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স উদ্বোধন করলেন : শিবলী সাদিক এমপি
- In -- জেলার খবর --
- Jan 20, 2021 --
মোঃ জুলহাজুল কবীর, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করলেন স্বাস্থ্য সচেতন শিবলী সাদিক এমপি ,মঙ্গলবার ১৯ জানুয়ারী ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুলেন্স উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-মামুন,ওসি অশোক কুমার চৌহান, উপজেলা স্বাস্থ্য ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ শাহাজান আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাননীয় প্রধানমন্ত্রী নবাবগঞ্জে চিকিৎসার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি ১০ জন ডাক্তার নিয়োগের পরেই আজকে শীতাতাপ নিয়ন্ত্রিত এম্বুলেন্স উপহার দেয়ায় এ অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগন ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগন প্রধান অতিথি শিবলী সাদিক এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)