বিমানবন্দরে ২৫০ কেজির আরও একটি বোমা উদ্ধার
- In -- জাতীয় --
- Dec 28, 2020 --
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের উন্নয়নমূলক কাজের সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করেছে বিমান বাহিনী। সোমবার (২৮ ডিসেম্বর) আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের কাজ করার সময় বোমাটি দেখতে পায় শ্রমিকরা। পরে বিমান বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল থেকে বোমাটি উদ্ধার করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী বোমাগুলো নিক্ষেপ করেছিল। তবে সেগুলো অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। এর আগে এ এলাকায় একই ধরনের আরও তিনটি বোমা পাওয়া যায়। পরে সেগুলো নিষ্ক্রিয় করে বিমান বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)