মারধরের নিহত এএসপির বাসায় গাজীপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ
- In -- জাতীয় --
- Nov 12, 2020 --
রাজধানীর আদাবরে হাসপাতাল কর্মচারীদের মারধরে নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের পরিবারকে সমবেদনা জানাতে ডিএমপি তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ বুধবার গাজীপুরে আসেন। তিনি সকালে শহরের বরুদা এলাকায় নিহতের বাসায় যান এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় সন্তান হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি দাবী করে প্রধান মন্ত্রী ও আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেন নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা ফাইজুদ্দিন আহমেদ। নিহতের পরিবারের সঙ্গে কথা বলার সময় ডিএমপি’র উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ এএসপি আনিসুল করিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। এসময় তার সঙ্গে নিহতের ব্যাচমেট সহ সহকর্মীরা উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান ও গাজীপুর সদও উপজেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এসময় উপস্থিত ছিলেন। পরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে যান। সেখানে তারা নিহতের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন ও কবর জিয়ারত করেন। তিনি জানান --
এর আগে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার নিহত এএসপি আনিসুল করিম শিপনের বাসায় যান এবং স্বজনদেও সঙ্গে কথা বলেন। তিনি স্বজনদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তার সঙ্গে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শহীদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)