টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আলামিন খান টাঙ্গাইল প্রতিনিধি,

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)। ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়ে বস্তি এলাকায় বসবাসরত ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীর অভিভাবকরা। এ সকল সুবিধাবঞ্চিত ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার। টাঙ্গাইল জেলা সদরে ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ টি পরিবারের জন্য এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একইদিনে পত্রিকা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া হকার, কালিবাড়ির কর্মচারী, তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও বেধে পল্লীর আরো প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে জেলা পুলিশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনা ভাইরাসকে শান্তিপূর্ণভাবেই মোকাবেলা করে আমরা সফলকামী হবো। এ পরিস্থিতিতে কোন কর্মহীন ও দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। তাদের পাশে আমরা সবসময় আছি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জিএসবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে দেয়া ত্রাণসামগ্রীর মাঝে ছিল চাউল, আলু, পেঁয়াজ, ডাউল ও সাবান।