গাজীপুরে করোনা যুদ্ধে জয়ী হলেন পুলিশ কর্মকর্তা কাজী শাওন

জসিম উদ্দীন গাজীপুর থেকে ,

যুদ্ধে জয়ী হলেন গাজীপুর জেলার কালিগঞ্জ থানার (উপপরিদর্শক) কাজী শাওন। করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষ যখন মৃত্যুর ভয়ে আতঙ্কে জীবন যাপন করছে। তখন সবচেয়ে বড় ভুমিকা পালন করছে প্রসাশনের কর্মকর্তারা। জনগনকে করোনা মুক্ত রাখতে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী পালন করছে তারা। অন্যান্য দেশের মত করোনা আতঙ্কে গত দুই মাস যাবত বাংলাদেশেও লকডাউন চলছে।

এ অবস্থায় বাংলাদেশ পুলিশ দেশের জনগনের জীবনের নিরাপত্তার সার্থে করোনা যুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছ। এর মধ্যে পুলিশের কিছু কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছে বলে যানা গেছে।  গত ১৮ই এপ্রিল গাজীপুর জেলার কালিগঞ্জ থানার উপপরিদর্শক কাজী শাওন প্রসাশনিক দায়িত্বপালন অবস্থায় কোন উপসর্গ ছাড়াই স্ব-ইচ্ছায় করোনা পরিক্ষা করেন। পরে ২০ই এপ্রিল তার করোনা পজিটিভ বলে জানা যায়।এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান।

তিনি জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দৈনিক চার থেকে পাঁচবার পানির মধ্যে পরিমান মত লেবু, আঁদা, রসুন, লং, দারুচিনি দিয়ে গরম করে তার ভাপ নিতেন। তাছাড়া নিয়মিত ওষুধ খেয়েছেন এবং পরিবারের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখেছেন। এরপর ২৮ই এপ্রিল আবার নমুনা পরিক্ষা করেন তাতে তার করোনা নেগেটিভ রেজাল্ট আসে। তারপরেও তিনি হোম কোয়ারেন্টাইনে থাকেন। শেষেবার ৪ই মে আবারও নমুনা পরিক্ষা করলে করোনা নেগেটিভ আসে।

এবিষয়ে কাজী শাওন বলেন,আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেছি এবং বাসায় থেকে ধর্মীয় সকল কার্যক্রম পালন করেছি। এছাড়াও প্রতিনিয়ত স্যার (এসপি শামসুন্নাহার) মুঠোফোনের মাধ্যমে আমার খোঁজখবর নিতেন।  আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে পজিটিভ ছিল এখন নেগেটিভ আসছে।