গাজীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবন্ধীদের সামগ্রী বিতরণ
- In -- জেলার খবর --
- Mar 17, 2020 --
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
গাজীপুরে জেলা সমাজসেবা বিভাগ এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ১৮টি হুইল চেয়ার, ১টি টয়লেট চেয়ার, ৪টি ডিজিটাল সাদা ছড়ি, ৭টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ঐতিহ্যবাহী নাটমন্দিরে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, গাজীপর সমাজসেবা বিভাগের উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম, সহকারী পরিচালক এটিএম তৌহিদ উজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)