এবার পেছালো রোনালদো, পগবাদের ইউরো ফুটবল
- In -- খেলাধুলা --
- Mar 17, 2020 --
করোনার ধাক্কায় এবার পেছাল ইউরো ফুটবল।
এ বছর ইউরো ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রভাবে উয়েফা ইউরোপের দেশগুলোর ফুটবলের লড়াই বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
২০২১ সালে হবে ইউরো ফুটবলের পরবর্তী আসর। ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ২৪ দল নিয়ে এবারের ইউরো ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার নির্দিষ্ট কেউ আয়োজক ছিল না। ইউরোপের ১২টি দেশের ১২টি শহরে হতো প্রতিযোগিতা। আগামী বছর একই পরিকল্পনায় হবে টুর্নামেন্ট।
পাশাপাশি নির্দিষ্ট থাকবে টুর্নামেন্টের ফিক্সচার। গত ১ ডিসেম্বর প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয় রোমানিয়ার রাজধানী বুখারেস্টে।
কে কোন গ্রুপে:
গ্রুপ ‘এ’: ইতালি, তুরস্ক, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ ‘বি’: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড
গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী
গ্রুপ ‘ডি’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ ‘সি’ জয়ী
গ্রুপ ‘ই’: স্পেন, পোল্যান্ড, সুইডেন, প্লে অফ ‘বি’ জয়ী
গ্রুপ ‘এফ’: জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, প্লে-অফ ‘এ’ জয়ী
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)