রাষ্ট্রপতি ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন
- In -- টপ নিউজ --
- Mar 17, 2020 --
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
পূর্বে ধারণকৃত ভাষণটি বেতার এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে। মরণঘাতী করোনভাইরাস (কোভিড-১৯) এর সাম্প্রতিক প্রাদুর্ভাবের প্রেক্ষিতে, কোনরকম গণজমায়েত এড়াতে ‘মুজিববর্ষ’ কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করা হয়।
এ উপলক্ষে, রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণকৃত ভাষণ সম্প্রচার করা হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান। এ ছাড়া, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আবেদীন আরও জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যা ৬টায় মিলাদ মাহফিলে অংশ নেবেন। বাসস
সম্পর্কিত খবর
দক্ষিণ আফ্রিকায় দুই বছরে শরীয়তপুরের ১০ জন খুন
Aug 31, 2019
ফার্মগেট-সার্ক ফোয়ারা: বাস আবার আগের রুটে
Sep 1, 2019
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন
Sep 4, 2019
সাংসদপুত্রকে আসামি না করায় ক্ষোভ আসামিদের
Sep 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)