গাজীপুরের কাপাসিয়া ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

গাজীপুরের কাপাসিয়া অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময়  তিনটি ইটভাটা মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।     
 বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় তরগাঁও ধলাগড় এলাকায় হাইফা সাদিয়া ব্রিকস, সনমানিয়া এলাকায় ফাহাদ অ্যান্ড কোং  ও মামুরদী হাসানপুর আর এল ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে ।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।