সড়ক থেকে ছিটকে গিরিখাতে বাস, নিহত ২৫

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেলে অন্তত ২৫ জন নিহত হয়েছে।

সে দেশের পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেছে ওই ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৩৭ যাত্রী নিয়ে সুমাত্রার বেংকুলু শহর থেকে পালেমবাং যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, লিকু লেমাটাং এলাকায় বাসটি প্রথমে ১০০ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়। পরে সেখান থেকে গড়িয়ে নদীতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।