গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন ‘সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর জেলার জয়দেবপুর থানার নয়াপাড়া এলাকা থেকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় দুটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যার প্রতিটি ম্যাগজিনে ৯ রাউন্ড করে মোট ১৮ রাউন্ড পিস্তলের গুলি ছিল। বৃহস্পতিবার জেএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুরের  জয়দেবপুর থানার নয়াপাড়া কাজল মার্কেট এলাকায় তরিকুল ইসলামের বাড়িতে  মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক  আমিনুল ইসলাম এর নেতৃত্বে  এস আই  মাসুদ  আনোয়ার আকন্দ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নয়াপাড়া কাজল মার্কেটে আধাপাঁকা বসতঘরের দক্ষিণ পাশের কক্ষে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনে ১৮ রাউন্ড পিস্তলের গুলিসহসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।  তরিকুল ইসলাম তরীর বিরুদ্ধে জিএমপি, সদর থানা, সিরাজগঞ্জ সদর থানা, চাঁদপুরের ফরিদগঞ্জ থানা, ডিএমপি’র গেন্ডারিয়া থানা, মুন্সীগঞ্জের টংগীবাড়ী থানা এবং চট্টগ্রাম রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।