গাজীপুরের বাসনে ২০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১
- In -- আইন ও অপরাধ --
- Aug 16, 2023 --
বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটের বাসন থানা পুলিশ। বুধবার ভোরে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দীঘিরচালা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের "আল্লাহর দান" হোটেলের সামনে থেকে ২০ বোতল মদসহ সানোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ সানোয়ার হোসেন কুড়িগ্রাম জেলার রাজীপুর থানার নয়াচর এলাকার মৃত আব্দুস সালাম মন্ডলের ছেলে। বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ২০ বোতল মদসহ গ্রেফতার আসামী সানোয়ার নিয়মিত মদ বেচা-কেনার সাথে জড়িত। সে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে বিদেশী মদ সংগ্রহ করে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)