শেরপুরের নালিতাবাড়ী শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার
- In -- জেলার খবর --
- Mar 1, 2023 --
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পলাতক আহম্মদ আলীকে ৮ বছর পর গ্রেফতার করেছে র্যাব -১৪ জামালপুর ক্যাম্প। আহমদ আলী নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা। পলাতক অবস্থায় দীর্ঘ পরিচয় গোপন করে গাজীপুরে বিভিন্ন মাদ্রাসায় ও বাসাবাড়ীতে আরবি শিক্ষকতা করে আসছিল।
২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ৮ টায় গাজীপুর সদর থানার গাজীপুরা এলাকায় তার মেয়ের বসতঘর থেকে তাক গ্রেফতার করে র্যাব-১৪। আইনানুগ ব্যবস্থা নিতে আসামীকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিকটিম হত দরিদ্র এক ভিক্ষুকের মেয়ে, বড় ভাই দিন মজুর। আসামী প্রতিবেশী আহম্মদ আলী চার সন্তানের পিতা। মা ভিক্ষা করে বাড়ী ফিরতে দেরী করায় মাকে খুঁজতে বাঁশকান্দা বাজারে গিয়েছিল। মাকে না পেয়ে একা বাড়ীতে ফেরার সময় পিছু নেয় আহম্মদ আলী। বাড়ীতে কোন লোকজন নেই। আসমী তার লালসা চরিতার্থ করতে ভিকটিমকে টাকার লোভ দেখায়। ভিকটিম রাজি না হওয়ায় একপর্যায়ে রাত ৮ টার দিকে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। ঘটনাক্রমে ঐ সময় ভিকটিমের মা বাড়ীতে এসে আসামীকে ধর্ষণরত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। দৌড়ে পালিয়ে যায় ধর্ষক আহম্মদ আলী।
উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ আনসার আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ধর্ষণ মামলা নং-২০, তারিখঃ ২৭/০৮/২০১৪ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) রুজু করেন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)