গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে
- In -- জাতীয় --
- Dec 16, 2019 --
যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর সুচনা করা হয়। শুরুতে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জেলা শহরের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন।
---
পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, পল্লী বিদ্যুৎ সমিতি, গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানানোর পর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সকালে শহীদ বরকত স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।
---
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, আলোচনা ও সাস্কৃতিক অনুষ্ঠান।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)