দেশে করোনায় আরও ১৬৪ জনের মৃত্যু : শনাক্ত ৯ হাজার ৯৬৪
- In -- টপ নিউজ --
- Jul 5, 2021 --
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের।
এর আগে, গত ১ জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল। ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন, যা এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
সম্পর্কিত খবর
দক্ষিণ আফ্রিকায় দুই বছরে শরীয়তপুরের ১০ জন খুন
Aug 31, 2019
ফার্মগেট-সার্ক ফোয়ারা: বাস আবার আগের রুটে
Sep 1, 2019
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন
Sep 4, 2019
সাংসদপুত্রকে আসামি না করায় ক্ষোভ আসামিদের
Sep 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)