মাদক বিরোধী অভিযানকালে ট্রাক চাপায় র্যাব সদস্য নিহত
- In -- জেলার খবর --
- Feb 15, 2021 --
মাদক বিরোধী অভিযানকালে ট্রাক চাপায় ঈদ্রিস মোল্লা (২৮) নামে এক র্র্যাব সদস্য ট্রাক চাপায় নিহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে মাদকবাহী একটি ট্রাক র্র্যাব -১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সামনে থেকে ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা এলাকায় গিয়ে বেড়িকেট দেয় ওই র্র্যাব সদস্য। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ঈদ্রিস মোল্লা বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লাই গ্রামে। র্র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্র্যাব জানায়, গাজীপুরের টঙ্গী থেকে ৩০ কেজি গাঁজা নিয়ে মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেক পোস্ট স্থাপন করে। সন্দেহজনক একটি ট্রাকটিকে সংকেত দিলে অমান্য করে চলে যায়। এসময় র্যা ব সদস্য কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মোটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাগের বাজার পৌঁছে চলন্ত অবস্থায় মোটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা ফেলে দেয়। ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা সংগ্রহ করতে নেমে যায়। মোটর সাইকেল নিয়ে কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) একাই ট্রাকের পিছনে অনুসরন করে এবং তার পিছনে র্র্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফাক্টরীর বিপরীতে ৫ থেকে ৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে ঈদ্রিস মোল্লা।
মাদক বহনকারীট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) মারা যায়। পরে ট্রাকটি ময়মনসিংহের সিডষ্টোর এলাকা থেকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে । এই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্র্যাবের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের দেড় লাখ টাকা প্রদান করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)