একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু ১৮ জানুয়ারি
- In -- জাতীয় --
- Dec 30, 2020 --
একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামী ১৮ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৪ টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে মুজিবর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে। ১০ কার্যদিবসের মধ্যে গত ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫ কার্যদিবস বিশেষ অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হয়। ওই অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস করা হয়।
এ বিশেষ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ভাষণ দেন। এছাড়া প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষ থেকে উত্থাপিত কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ) এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাসস
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)