গাজীপুরে জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

জসিম উদ্দিন গাজীপুর, জঙ্গিবাদ ও মৌলবাদ, উগ্র সা¤প্রদায়িকতার বিরুদ্ধে শুক্রবার বিকেলে গাজীপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে বিকেলে গাজীপুর চৌরাস্তা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের গাজীপুর মহানগর কমিটির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি এস এম বাদশা মিয়া । এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই সংগঠণের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অরুক মুন্সি, সাংগঠনিক সম্পাদক জিএম নজরুল ইসলাম, গাজীপুর মহানগরের নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী প্রমূখ। প্রধান অতিথি বলেন, মৌলবাদরা ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। তিনি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে জড়িতদের মৌলবাদী ও উগ্রবাদী মনোভাব ত্যাগ করে আলোর পথে বেরিয়ে আসার অনুরোধ জানান। তিনি আরো বলেন, আমাদের এ সংগঠণের পক্ষ থেকে বঙ্গবন্ধু সম্বন্ধে নানা তথ্য সম্বলিত বই প্রকাশ করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা অফিসে সরবরাহ করছেন।