সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত
- In -- জাতীয় --
- Sep 25, 2020 --
উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের সকল সমুদ্রবন্দর সমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)