গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করোনা পজিটিভ
- In -- জেলার খবর --
- Jun 24, 2020 --
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল কালাম করোনা ভারাস বা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং শারিরীকভাবে সুস্থ্য রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম গণমাধ্যমকে বলেন, আমার করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গত ২০ জুন নমুনা দেই। নমুনা পরীক্ষার পর আমার দেহে করোনা ভাইরাস বা কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ বিষয়টি ২২ জুন জানতে পারি। বর্তমানে আমি হোম আইসোলেশনে আছি এবং সুস্থ্য আছি।
জানা গেছে, বিসিএস ২৮ তম ব্যাচের এই কর্মকর্তা গত ৬ জানুয়ারি গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। পরদিন (৭ জানুয়ারি) থেকে তিনি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব পালন করছেন।
তিনি তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)